1 Answers

পৃথিবী ও বিশ্বজগতের স্রষ্টা ঈশ্বর অসীম ক্ষমতার অধিকারী। তিনি এক ও অদ্বিতীয়। তাঁর সমকক্ষ বা প্রতিদ্বন্দ্বী কেউ নেই। সৃষ্টিকর্তাকে বিবেচনা করা হয় আদিশক্তি হিসেবে। তাঁর শক্তি বিশ্বপ্রকৃতির মধ্যে মহামায়ারূপে লুকিয়ে আছে। সৃষ্টির শুরুতে পৃথিবী বলে কিছু ছিল না। সবকিছু ছিল অন্ধকার। ঈশ্বর আলো, বাতাস, মাটি, জল প্রভৃতির সমন্বয়ে পৃথিবী সৃষ্টি করেছেন। এরূপ গাছপালা, কীটপতঙ্গ, জীবজন্তু, মানবকুল প্রভৃতি সৃষ্টি করেছেন। কেননা তিনি অসীম শক্তির অধিকারী ও নিখিল ভুবনের সৃষ্টিকর্তা। ঈশ্বর হলেন আদি পুরুষ, তাঁর রূপের কোনো শেষ নেই। তিনি নানা সময় ভিন্ন ভিন্নরূপে আবির্ভূত হয়েছেন। এর কারণ ছিল দুষ্টের দমন ও শিষ্টের পালন। তিনি রাম, বলরাম, বুদ্ধ প্রভৃতি অবতাররূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন।

উপরিউক্ত আলোচনায় আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে,  সৃষ্টিকর্তা অসীম ক্ষমতার অধিকারী ও অমর।

4 views

Related Questions