1 Answers
অসীম দায়ের ফলই মি. 'ক'-কে দেউলিয়া বানিয়েছে- উক্তিটির সাথে আমি একমত।
একমালিকানা ব্যবসায়ে সব দায়-দায়িত্ব মালিককে বহন করতে হয়। এক্ষেত্রে মালিকের বিনিয়োগকৃত মূলধনের বাইরেও দায় তৈরি হয়। অর্থাৎ, ব্যবসায়ে মালিকের সরবরাহকৃত মূলধন দিয়ে দায় পরিশোধ না হলে ব্যক্তিগত সম্পত্তি থেকে তা পরিশোধ করা হয়।
উদ্দীপকের মি. 'ক' শহরে একটি মুদি দোকানের ব্যবসায় গড়ে তোলেন। এতে তিনি পৈতৃকসূত্রে প্রাপ্ত সম্পত্তির অর্ধেক বিক্রির অর্থ বিনিয়োগ করেন। কিন্তু, সঠিক পরিকল্পনা ও পরিচালনার অভাবে কয়েক বছরের মধ্যেই তিনি দেনাগ্রস্ত হয়ে পড়েন। এতে পাওনাদারদের দায় মেটাতে আদালত তার ব্যক্তিগত সম্পত্তিতে হস্তক্ষেপ করে।
ব্যবসায়ের দায় মেটাতে ব্যবসায়ের বিনিয়োজিত মূলধনের বাইরেও দায় পরিশোধ করতে হয়। মি. 'ক' ব্যবসায়ের একমাত্র মালিক হওয়ায় তিনি ব্যক্তিগত সম্পত্তি থেকে দায় পরিশোধ করেছেন। অর্থাৎ, মি. 'ক'-কে পৈতৃক সম্পত্তির বাকি অংশ বিক্রি করতে হয়েছে। বর্তমানে ব্যবসায়ের মূলধন ও ব্যক্তিগত সম্পত্তির সব অর্থ পাওনাদারের দায় পরিশোধে খরচ হয়েছে। এরপরও সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়ায় তিনি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়েছেন। এক্ষেত্রে ব্যবসায়টি একমালিকানার ভিত্তিতে গঠিত হওয়ায় মি. 'ক'-কেই সব দায় বহন করতে হয়েছে।
সুতরাং, মি. 'ক' দেউলিয়া ঘোষিত হওয়ার কারণ হলো অসীম দায়।