1 Answers
সমাপ্তির মধ্যে বড় হওয়ার প্রচেষ্টা গুণটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকে উল্লিখিত সমাপ্তি বড় হয়ে ডাক্তার হতে চায়। এক্ষেত্রে সে তার অবস্থানে অবিচল। যেকোনো মূল্যে সে বড় হবেই। কিন্তু তার এ প্রচেষ্টার পথে বাধা আসে। তার বাবা তাকে স্কুলে যেতে বারণ করেন এবং পড়াশোনা বন্ধ করে দেন। তখন সে হতাশায় ভেঙে পড়ে, দিশাহারা হয়ে পড়ে ও জীবনের অর্থ হারিয়ে ফেলে। কিন্তু সে তার লক্ষ্যে স্থির। তাই সমাপ্তি নিজের স্কুলের হেডমাস্টারের কাছে গিয়ে তার সমস্যার কথা জানায়। হেডমাস্টার সমাপ্তির বাবাকে বোঝালে তার বাবা সমাপ্তিকে স্কুলে যেতে দিতে রাজি হন। শুধু অনুভূতি দ্বারা পরিচালিত না হয়ে বাস্তব অবস্থা দ্বারা পরিচালিত হলে মরা যেকোনো বাধা অতিক্রম করতে পারব।
মূলকথা: মানুষের প্রচেষ্টা থাকলে সফলতা আসে।
5 views
Answered