1 Answers
উদ্দীপকটি পাঠ্যবইয়ের উদাহরণ-১ এর সাথে সাদৃশ্যপূর্ণ। পাঠ্যবইয়ের সুজন ও তেরেজা অনেক ভালো মানুষ। তাদের পরিবার একটি আদর্শ পরিবার। তাদের সন্তানরা ভালোভাবে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়। তাদের পাঁচ ছেলেমেয়ের মধ্যে এক মেয়ে সিস্টার এবং এক ছেলে পুরোহিত হন। তারা জনসেবায় সন্তানদের সমর্পণ করেছেন। উদাহরণের মতো শশী ও মেসি তাদের সন্তানদের প্রতি বিশেষ যত্নশীল। তারা চান তাদের সন্তানরা যেন বড় হয়ে জনগণের সেবায় নিজেদের সমর্পণ করে। এজন্য তারা তাদের সন্তানদের পড়াশোনার প্রতি যত্নশীল হন। তাদের মেয়ে দুটি বড় হয়ে ডাক্তার হয়।
মূলকথা: আদর্শ পরিবার।
4 views
Answered