1 Answers

উদ্দীপকটির সাথে পাঠ্যবইয়ের যীশুর নির্দেশিত যুবকের গল্পের পার্থক্য রয়েছে। তা হলো-

পাঠ্যবইয়ে যীশুকে একটি ছেলে জিজ্ঞাসা করে, কীভাবে পূর্ণতা লাভ করা যায়। যীশু তাকে বলেন, তার সব ধনসম্পদ গরিবের মাঝে বিলিয়ে দিতে এবং তার সাথে চলতে। কিন্তু ছেলেটির ধনসম্পদের প্রতি প্রবল লোভ ছিল। তাই সে যীশুর কথা না শুনে তার পূর্বের অবস্থানে অটল ছিল।

কিন্তু উদ্দীপকের জুয়েল একাগ্রতা ও শ্রদ্ধার সাথে পুরোহিতের কথা শুনেছিল। সে পাপমুক্ত হওয়ার আকাঙ্ক্ষায় তার সব ধনসম্পত্তি বিলিয়ে দেয়। সে নিঃস্ব হয়ে ঈশ্বরের সেবা ও প্রার্থনা করার জন্য গির্জায় অবস্থান করে। জুয়েল জাগতিক জীবনের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে পূর্ণতার সন্ধানে অগ্রসর হয়। 

মূলকথা: পাপমুক্তির পথে বড় বাধা হলো লোভ।

7 views

Related Questions