1 Answers
নৈতিকতা মেনে ব্যবসায় করায় রহিমের দোকানে ক্রেতাদের ভিড় বেশি বলে আমি মনে করি।
নৈতিকতার মাধ্যমে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত প্রভৃতি বিষয় যাচাই করা হয়। নৈতিকতা মেনে ব্যবসায় করলে সমাজে ব্যবসায়ীর সুনাম প্রতিষ্ঠিত হয়। ওজনে কম না দেওয়া, ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকা প্রভৃতি ব্যবসায় নৈতিকতার অন্তর্গত।
উদ্দীপকের রহিম একজন খুচরা ব্যবসায়ী। তিনি সব সময় গুণগতমানসম্পন্ন পণ্য বিক্রয় করেন। এছাড়া তিনি মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকেন। হঠাৎ দেশে চিনি সরবরাহের ঘাটতি হলে অনেক খুচরা দোকানদার বেশি দামে চিনি বিক্রি করে। কিন্তু তিনি সঠিক দামেই ক্রেতাদের কাছে চিনি বিক্রি করেন।
রহিমের এ কাজগুলো ব্যবসায় নৈতিকতার অন্তর্গত। তিনি তার ব্যবসায়ের সব কাজ নৈতিকতা মেনে পরিচালনা করেন। ফলে তার মাধ্যমে ক্রেতারা উপকৃত হচ্ছে। আর তার প্রতি ক্রেতাদের ভালো ধারণা তৈরি হয়। এতে সমাজে রহিমের পরিচিতি ও সুনাম বাড়ছে। ফলে তার দোকানের পণ্য কিনতে ক্রেতারা আগ্রহী হচ্ছে। সুতরাং, ব্যবসায় নৈতিকতা অনুসরণ করার কারণে রহিমের ব্যবসায়ের ক্রেতার সংখ্যা - অন্যদের চেয়ে বেশি।