1 Answers

সান ও মুনের মধ্যকার সম্পর্ক বন্ধুত্বের। তাদের মধ্যকার সম্পর্কের মূল্যায়মে বলা যায় একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে সুহৃদ সম্পর্ক তাকেই বলা হয় বন্ধুত্ব। পৃথিবীতে সুন্দর, আনন্দদায়ক ও আকর্ষণীয় শব্দগুলোর একটি হলো বন্ধুত্ব। বন্ধুত্বের এ সম্পর্কে রয়েছে পরস্পরের জন্য দরদ, আন্তরিকতা, যত্ন, সহৃদয়তা, মঙ্গল কামনা, গ্রহণযোগ্যতা, সাহায্য-সহযোগিতার মনোভাব এবং ত্যাগ স্বীকার ও প্রয়োজনে প্রাণ দেওয়ার ইচ্ছা। এ সম্পর্কের জন্য মানুষ একেঅন্যকে বিশ্বাস করে ভালোবাসে, আস্থাশীল হয়, সান্নিধ্য উপভোগ করে। বন্ধুত্বের সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। সান ও মুনের মধ্যকার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক।

তারা একে অপরকে ভালোবাসে। একে-অপরের সান্নিধ্য কামনা করে। তারা প্রায় সবসময় একসাথে থাকতে চায়। সব ঘটনায় তারা একে অপরকে মনে করার চেষ্টা করে। বিপদ-আপদে একে অপরকে সাহায্য করে। বন্ধুত্বের সম্পর্কের জন্য তারা একে অপরের মজাল কামনা করে। ভালো থাকার জন্য প্রার্থনা করে। 

মূলকথা: পরস্পর বিশ্বস্ত বন্ধু।

4 views

Related Questions