1 Answers

উদ্দীপকে জামালের ধনী হওয়ার ঘটনা আকস্মিকতা এবং করিমের ধনী হওয়ার ঘটনা সম্ভাবনা। নিচে আকস্মিকতা ও সম্ভাবনার তুলনামূলক চিত্র উপস্থাপন করা হলো-

১। সম্ভাবনা হলো এমন বিষয় যেটির ঘটনা ঘটা এবং না ঘটার সম্পর্কে আমরা নিশ্চিত নই, তবে ঘটনা সম্পর্কে অবহিত বা অবগত থাকি। কিন্তু আকস্মিকতা হলো এমন বিষয় যে বিষয় সম্পর্কে আমরা প্রস্তুত থাকি না। হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা ঘটলেই কেবল তাকে আকস্মিক বলি। 

২। 'সম্ভাবনা' হলো অনিশ্চিত ও নিশ্চিতের মধ্যবর্তী অবস্থা। কিন্তু আকস্মিকতার ক্ষেত্রে এরূপ কোনো মধ্যবর্তী পর্যায় বলে অবস্থা নেই। আকস্মিক ঘটনা মুহূর্তে, চিন্তা-চেতনার পূর্বে হঠাৎ করে দৈবক্রমে ঘটে। 

৩। সম্ভাবনার ভিত্তি হলো 'কার্যকারণ' সম্পর্কে অপূর্ণ জ্ঞান। অর্থাৎ সম্ভাবনার ক্ষেত্রে জ্ঞানের অপূর্ণতা কাজ করে, অন্যদিকে কার্যকারণ সম্পর্কে 'অজ্ঞতা' হলো আকস্মিকতার ভিত্তি। কোনো ঘটনার নির্দেশ করতে অপারগ হলেই আমরা বলি সে ঘটনাটি আকস্মিক। 

৪। গাণিতিক তত্ত্ব ও পৌনঃপুনিকতা তত্ত্ব দিয়ে সম্ভাবনাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়, কিন্তু আকস্মিকতার ক্ষেত্রে গনিতশাস্ত্রের কোনো বিষয় প্রয়োগ করা যায় না। 

৫। কার্ডেথ রীডের মতে, “সম্ভাবনা হলো ঘটনা সংঘটন কত ঘনঘন হয় তার ভিত্তিতে প্রত্যাশা, আর আকস্মিকতা হলো নির্দেশমূলক কারণের প্রমাণহীন সমাপতন বা সংযোগ।"

৬। 'সম্ভাবনা' নির্ণয় করার বা গণনা করার চারটি মৌলিক নিয়ম রয়েছে। কিন্তু আকস্মিক ঘটনা বিচার ও মূল্যায়ন করার কোনো মানদণ্ড, মাপকাঠি বা মূলসূত্র নেই। আকস্মিকতা হলো কোনো বিষয়ের অজ্ঞতার তত্ত্ব।

৭। 'সম্ভাবনা' একক ঘটনা এবং দুই বা ততোধিক ঘটনা উভয় ক্ষেত্রেই দেখা দিতে পারে। কিন্তু আকস্মিকতা কেবল দুই বা ততোধিক ঘটনার বেলাতে সৃষ্টি হয়, একক কোনো ঘটনার ক্ষেত্রে নয়।

৮। শিল্পবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের 'সম্ভাবনা তত্ত্ব' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু শিল্পবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানে আকস্মিকতার কোনো স্থান নেই।

৯। সম্ভাবনার ক্ষেত্রে কোনো ঘটনাবলি সম্পর্কে আমাদের অভিজ্ঞতায় প্রাপ্ত আংশিক জ্ঞান প্রমাণ হিসেবে কাজ করে। কিন্তু আকস্মিকতার বিষয়টি অভিজ্ঞতায় পাওয়া যায় না। দুই বা ততোধিক ঘটনার প্রমাণ ও যাচাইবিহীন সংযোেগই হলো আকস্মিকতা।

সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সম্ভাবনা ও আকস্মিকতা প্রকৃতিগতভাবেই একে-অপরের থেকে আলাদা।

5 views

Related Questions