1 Answers
উদ্দীপকে উল্লিখিত দেশি পাট ও তোষা পাটের মাঝে পার্থক্য উপস্থাপন করা হয়েছে। পার্থক্যগুলো নিম্নে আলোচনা করা হলো-
বিষয় | দেশি পাট | তোষা পাট |
গাছ | গাছ ২.৫-৩.৬ মিটার লম্বা হয়। | গাছ ২.৫-৪.৫ মিটার লম্বা হয়। |
পরিবেশ | শেষ দিকে জলাবদ্ধতা সহ্য করতে পারে। | জলাবদ্ধতা সহ্য করতে পারে না। |
কাণ্ড | নলাকার, সবুজ-লাল। | নলাকার, কাণ্ডের বর্ণ সবুজ অথবা লালচে। |
পাতা | পাতা ছোট, হালকা সবুজ, স্বাদে তিতা। | পাতার বর্ণ গাঢ় সবুজ, স্বাদে তিতা নয়। |
ফুল | ফুল ছোট, বৃতি ফ্যাকাশে হলুদ, গোলাকার। | বড়, বৃতি সবুজ, পাপড়ি হলুদ, লম্বাটে। |
ফল | গোলাকার, ২ সারিতে ৮-১০টি বীজ থাকে। | লম্বা, প্রতি সারিতে ২৫- ৪০ টি বীজ থাকে। |
বীজ | একটু বড়, খয়েরি রংয়ের, ৩০০টি বীজের ওজন প্রায় ১ গ্রাম। | বীজ ছোট, সবুজ থেকে ধূসর রংয়ের, ৪০০টি বীজের ওজন প্রায় ১ গ্রাম। |
উপরিউক্ত পার্থক্যগুলো দেশি ও তোষা পাটের মধ্যে পরিলক্ষিত হয়।