1 Answers
ফিকাহশাস্ত্রের উদ্ভাবক ইমাম আবু হানিফা (র.) তাঁর চল্লিশ জন ছাত্রের সমন্বয়ে ফিকাহ সম্পাদনা বোর্ড গঠন করেন। এ বোর্ড দীর্ঘ বাইশ বছর কঠোর সাধনা করে ফিকাহশাস্ত্রকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপ দান করেন। পরবর্তীতে তিনি বোর্ডের চল্লিশ জন সদস্য হতে দশ জন সদস্যকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। ফিকাহশাস্ত্রের প্রচার ও প্রসারের ক্ষেত্রে এ বোর্ডের অবদান সবচেয়ে বেশি। কোনো মাসআলা এলেই এ বোর্ড তা নিয়ে গবেষণা করে ফতওয়া বা রায় দিত।
5 views
Answered