1 Answers

উদ্দীপকের (ⅰ) ও (ii) নং সমীকরণের P হলো শর্করা বা গ্লুকোজ। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে CO2 ও H2O-র রাসায়নিক বিক্রিয়ায় শর্করাজাতীয় খাদ্য তৈরি হয় এবং ০2 নির্গত হয়। প্রক্রিয়াটি আলোেক ও অন্ধকার পর্যায়ে সম্পন্ন হয়। আলোক পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ পর্যায়ে ATP ও NADPH2 তৈরি হয়। আলোর উপস্থিতিতে ক্লোরোফিল অণু হতে ইলেকট্রন (e-) উৎক্ষিপ্ত হয় এবং বিভিন্ন বাহকের মধ্য দিয়ে পূর্বের ক্লোরোফিল অণুতে অথবা অন্য ক্লোরোফিল অণুতে পৌঁছায়। এ সময় পথিমধ্যে ATP তৈরি হয়। আবার অচক্রীয় পথে NADPH2 তৈরি হয়।
সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের অচক্রীয় পথে H2O-র সালোক বিভাজন ঘটে এবং সেখান থেকে ০2 নির্গত হয়। অন্ধকার পর্যায়ে আলোর কোনো প্রয়োজন হয় না। এ পর্যায়ে আলোক পর্যায়ে উৎপন্ন, ATP ও NADPH2 এর সহায়তা CO2 বিজারিত হয়ে শর্করাজাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি হয়।

4 views

Related Questions