1 Answers

পাকিস্তানি শাসনামলে শিক্ষাক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে চরম বৈষম্যমূলক আচরণ লক্ষ করা যায়। ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় এগিয়ে ছিল। অথচ পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণের ফলে পূর্ব পাকিস্তান শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ে, পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ধ্বংস হয়। পূর্ব পাকিস্তানের চাইতে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা কম থাকলেও শিক্ষাক্ষেত্রে বরাদ্দ ছিল দ্বিগুণের মতো। ফলে পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার জন্য নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠে। এভাবে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দিন দিন বাড়তে থাকে।

5 views

Related Questions