1 Answers

১৯৪৭ সালে পাকিস্তান পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামে আত্মপ্রকাশ করে। কিন্তু দুই প্রদেশের মধ্যে বিস্তর বৈষম্য শুরু হয় পাকিস্তান সৃষ্টির প্রথম থেকে। সেটি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায়। পাকিস্তান শাসনযন্ত্রে পূর্ব পাকিস্তানের উপস্থিতি ছিল খুবই নগণ্য। সচিবালয়, দেশরক্ষা, শিল্প, স্বরাষ্ট্র, তথ্য, স্বাস্থ্য, আইন, কৃষি প্রভৃতি ক্ষেত্রে ছিল পশ্চিম পাকিস্তানিদের একচ্ছত্র প্রভাব। দেশরক্ষার ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের অবস্থান যেখানে ৯১.৯% ছিল, সেখানে পূর্ব পাকিস্তানিদের অংশগ্রহণ ছিল মাত্র ৮.১%। এ থেকেই স্পষ্ট পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল নগণ্য।

5 views

Related Questions