1 Answers

রাষ্ট্রীয় যন্ত্র পশ্চিম পাকিস্তানে থাকায় পশ্চিম পাকিস্তান অতি অল্প সময়ে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে। পূর্ব পাকিস্তানের পাট দিয়ে যে বৈদেশিক মুদ্রা অর্জন হতো, পশ্চিম পাকিস্তানের শিল্পায়নে তা ব্যয় হতো। সিন্ধুর মরু অঞ্চলে পানি সেচের ব্যবস্থা করে শস্য উৎপাদন করা হয়। কিন্তু পূর্ব পাকিস্তানে বন্যা নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ১৯৫০-৫৪/৫৫ সালে উন্নয়ন বরাদ্দের ৮০ ভাগ ব্যয় হয় পশ্চিম পাকিস্তানে। এভাবে অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

6 views

Related Questions