1 Answers
সম্ভাবনার ভিত্তি সংক্রান্ত দুটি মত পাওয়া যায়; যথা- সম্ভাবনার আত্মনিষ্ঠ ভিত্তি এবং সম্ভাবনার বস্তুনিষ্ঠ ভিত্তি। সম্ভাবনার ভিত্তি সম্পর্কে যথেষ্ট মতপার্থক্য আছে। একটি মত অনুসারে সম্ভাবনার ভিত্তিটি আত্মনিষ্ঠ। এ মতে বলা হয়, কোনো একটি ঘটনা সংঘটনের কিংবা কোনো একটি বিশেষ পদ্ধতিতে ঘটনাটি সংঘটনের সম্ভাবনার পরিমাণ আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে। অন্য মত অনুসারে, ভিত্তিটি বস্তুনিষ্ঠ এবং কার্যত অভিজ্ঞতা ছাড়া কিছুই নয়। তাই অনেক যুক্তিবিদ মনে করেন, সম্ভাবনার আত্মনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ দুটি দিকই আছে।
4 views
Answered