1 Answers
আপেক্ষিক পৌনঃপুনিকতার তত্ত্ব অনুসারে সম্ভাবতা হলো আপেক্ষিক পৌনঃপুনিকতার পরিমাণ। আর এ তত্ত্ব পরিসংখ্যান গত অনুসন্ধান থেকে উদ্ভূত সম্ভাবতা বিচারের ক্ষেত্রে, যেমন- বাংলাদেশে কোনো অঞ্চলে শিক্ষিত নারীদের মধ্যে চাকরিজীবীর সংখ্যা কত, তা নির্ণয় করা প্রয়োজন। চাকরি করার মতো শিক্ষা রয়েছে, এমন ১০০০ শিক্ষিত নারীর ক্ষেত্রে পর্যবেক্ষণ করে দেখা গেল যে তাদের মধ্যে কেবল ২২৫ জন চাকরি করেন। তাহলে শিক্ষিত নারীদের মধ্যে চাকরিজীবীর হার হবে × ১০০ = ২২.৫,
অর্থাৎ শতকরা সম্ভাব্য হার হবে ২২.৫। তাহলে দেখা যাচ্ছে, এ তত্ত্ব অনুসারে সম্ভাব্যতা হলো কোনো শ্রেণির সভ্যদের মাঝে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের আপেক্ষিক পৌনঃপুনিকতা।
5 views
Answered