1 Answers
প্রকৃতিতে বিভিন্ন বস্তু বা ঘটনাবলিকে আমরা বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পাই। বিশেষ কোনো গুণের জন্য বিশেষ কোনো জায়গা এখানে নির্দিষ্ট করা থাকে না। তাছাড়া প্রকৃতিতে ঘটনাবলি এতটাই এলোমেলো অবস্থায় ঘটতে দেখা যায় যে, তখন তাদের মধ্যে কোনো শৃঙ্খলা বিরাজমান বলে মনে হয় না। প্রকৃতির এসব দিক ভালো করে জানার জন্য আমরা শ্রেণিকরণের সাহায্য নিয়ে বিচ্ছিন্ন বস্তু বা ঘটনাবলির মধ্যে মিল ও অমিলের ভিত্তিতে বিভিন্নভাবে বিন্যস্ত করে থাকি। সুতরাং বলা যায়, বিন্যাসকরণের ভিত্তির নাম হলো শ্রেণিকরণ।
4 views
Answered