1 Answers
উদ্দীপকে উল্লিখিত পর্যায় দুটি হলো আলোকনির্ভর পর্যায় ও অন্ধকার পর্যায়। নিম্নে পর্যায় দুটি সংক্ষেপে বর্ণনা করা হলো-
আলোক পর্যায়ে সৌর শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ পর্যায়ে ATP ও NADPH2 তৈরি হয়। আলোর উপস্থিতিতে ক্লোরোফিল অণু হতে ইলেকট্রন (e) উৎক্ষিপ্ত হয় এবং বিভিন্ন বাহকের মধ্য দিয়ে পূর্বের ক্লোরোফিল অণুতে অথবা অন্য ক্লোরোফিল অণুতে পৌঁছায়। এ সময় পথিমধ্যে ATP তৈরি হয়। আবার অচক্রীয় পথে NADPH2 তৈরি হয়। সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের অচক্রীয় পথে H2O-র সালোক বিভাজন ঘটে এবং সেখান থেকে ০2 নির্গত হয়। অপরদিকে, অন্ধকার পর্যায়ে আলোর কোনো প্রয়োজন হয় না। এ পর্যায়ে আলোক পর্যায়ে উৎপন্ন ATP ও NADPH2 এর সহায়তায় CO2 বিজারিত হয়ে শর্করা জাতীয় খাদ্য ও গ্লুকোজ তৈরি হয়।
4 views
Answered