1 Answers
উদ্দীপকের সবুর সাহেবের সাথে 'মানুষ' কবিতায় বর্ণিত মোল্লা-পুরুতের হীন ও আত্মকেন্দ্রিক মানসিকতার সাদৃশ্য রয়েছে।
সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ সমান। কারণ তারা সবাই একই স্রষ্ট্রার সৃষ্টি। স্রষ্ট্রার কাছে ধর্ম, বর্ণ, গোত্র প্রভৃতি বিচারে মানুষের ভেদ নেই। সব ভেদ-বৈষম্য মানুষেরই সৃষ্টি।
উদ্দীপকে দেখা যায়, বড় ভাই আনিস সাহেব বাবার কুলখানিতে গ্রামের গণ্যমান্যদের সঙ্গে গরিব অসহায়দের সমানভাবে আপ্যায়ন করিয়েছেন বলে সবুর সাহেব বিষয়টি মেনে নিতে পারেননি। সবুর সাহেব মনে করেন অভিজাত ব্যক্তিদের সঙ্গে গ্রামের গরিব মানুষদের একসঙ্গে খাওয়ানো ঠিক হয়নি। এখানে সবুর সাহেবের বর্ণবাদী ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে। একইভাবে 'মানুষ' কবিতায়ও দেখা যায়, এক অসহায় নিরন্ন ভিখারি মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে খাবার ভিক্ষা চায় বলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তারপর মসজিদের মোল্লা সাহেবও নামাজ পড়ে না বলে তাকে খেতে দেয়নি।