1 Answers

"দীপায়নদের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণি তৈরি করা সম্ভব" কথাটি যথার্থ বলে আমি মনে করি।

 প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উদ্যোক্তা গুরুত্বপূর্ণ। একজন উদ্যোক্তাই পারে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে।

 উদ্দীপকের দীপায়ন একজন সম্ভাবনাময় উদ্যোক্তা। সে ভালো গান গায় এবং ভবিষ্যৎ সাফল্য সম্পর্কে সে আশাবাদী। কিন্তু, কিছু সমস্যা দীপায়নের স্বপ্নকে বাধাগ্রস্ত করছে। এক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টাই পারে সম্ভাবনাময় উদ্যোক্তাদের দেশের কাজে সফলভাবে নিয়োজিত করতে। আর সফল উদ্যোক্তা হতে প্রয়োজন আর্থিক সহায়তা ও মানসিক অনুপ্রেরণা। প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমেই দেশের এ সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা যায়। দীপায়নের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে তাদের সৃজনশীলতারও বিকাশ করা যাবে। এতে উদ্যোক্তারা প্রয়োজনীয় অনুপ্রেরণা পেয়ে নতুন কর্মক্ষেত্র তৈরি করতে পারবেন। এ কাজটি দেশের বেকারত্ব কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি দেশের ব্যাপক উন্নয়নও হবে। 

তাই - উদ্যোক্তা তৈরিতে দীপায়নের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা দরকার।

 

4 views

Related Questions