1 Answers
দেশপ্রেম প্রকাশে উদ্দীপক ও 'কপোতাক্ষ নদ' কবিতার ভাব একই ধারায় প্রবাহিত।
মানুষ জন্মভূমির স্নেহ-ভালোবাসা, আলো-বাতাসে বেড়ে ওঠে। এজন্য মানুষ বিশ্বের যে প্রান্তেই যাক বা থাকুক না কেন, স্বদেশকে সে কিছুতেই ভুলতে পারে না। মাতৃভূমির প্রতি সে আত্মার টান অনুভব করে।
উদ্দীপকের কবিতাংশে মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি কবির গভীর অনুরাগ প্রকাশিত হয়েছে। কবি তাঁর প্রিয় মাতৃভাষা বাংলায় গান গেয়ে আত্মতৃপ্তি লাভ করেন। প্রিয় মাতৃভূমির মাঝেই তিনি নিজেকে খুঁজে পান। উদ্দীপকের এই স্বদেশপ্রেমের সার্থক প্রকাশ 'কপোতাক্ষ নদ' কবিতায়ও লক্ষ করা যায়। কবি তাঁর দেশকে এতটাই ভালোবাসেন যে দীর্ঘদিন প্রবাসে থেকেও শৈশবের স্মৃতিবিজড়িত ছোট নদটিকে ভুলতে পারেননি। বিদেশ-বিভুঁইয়ে বসে তাকে গভীর আবেগে স্মরণ করেছেন। তার জলকে মাতৃদুগ্ধ বলে অভিহিত করছেন।
'কপোতাক্ষ নদ' কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। জন্মভূমির শৈশব-কৈশোরের অম্লমধুর অসংখ্য স্মৃতি কবিকে কাতর করে তুলেছে। তিনি শৈশবের প্রিয় নদ কপোতাক্ষকে স্মরণ করেছেন। তার কাছে মিনতি করেছেন যেন তাঁর হৃদয়ের কাতরতা দেশের প্রত্যেকের কাছে ব্যক্ত করে। উদ্দীপক ও আলোচ্য কবিতায় এভাবেই দেশপ্রেমের বিষয়টি প্রকাশ পেয়েছে।