1 Answers

উদ্দীপকে কবিরের মাঝে ইসলামি ভ্রাতৃত্ববোধের বহিঃপ্রকাশ ঘটেছে। 

বিশ্বের সকল মুসলমান ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ। তারা পরস্পরের প্রতি ভ্রাতৃত্বসুলভ আচরণ করবে। এটাই ইসলামের শিক্ষা। একটি হাদিসে মহানবি (স.) মুসলমানদের এ ভ্রাতৃত্বের স্বরূপ তুলে ধরেছেন। তিনি  বলেন, "তুমি মুমিনগণকে পারস্পরিক করুণা, প্রদর্শন, সম্প্রীতি, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের ব্যাপারে একটি দেহের মতো দেখতে পাবে। যখন দেহের একটি অঙ্গ কষ্ট পায়, তখন গোটা দেহই জ্বর ও নিদ্রাহীনতার মাধ্যমে এর প্রতি সাড়া দেয়।” (বুখারি ও মুসলিম) মুসলমানদের এ পারস্পরিক ভ্রাতৃত্ব হলো ইসলামি ভ্রাতৃত্ব। ফলে দুনিয়ার দূরতম প্রান্তে কোনো মুসলমান কষ্টে পতিত হলে অন্য মুসলমানও তার সমব্যথী হয়, তার সাহায্যে এগিয়ে আসে।

উদ্দীপকেও বর্ণিত হয়েছে, টিভি কিংবা ফেইসবুকে নির্যাতিত মুসলিমদের সংবাদ, চিত্র, ভিডিও দেখে ব্যথিত হন। তাঁর অন্তর কেঁদে ওঠে। সুতরাং কবিরের মাঝে ইসলামি ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ ঘটেছে।

4 views

Related Questions