1 Answers

উদ্দীপকের টুটুলকে আমরা ইসলামি আদর্শে অনুপ্রাণিত একজন আদর্শবান চরিত্র হিসেবে চিহ্নিত করতে পারি। টুটুল নানাভাবে উল্লিখিত বখাটে ছেলেদের এবং সমাজের অন্যান্য বখাটে ছেলেদের আদর্শবান করে তুলতে পারে। যেমন-

১. বখাটে ছেলেদেরকে ইসলামি শিক্ষা গ্রহণে উৎসাহিত করে তোলা। 

২. তাদেরকে ইসলামের সুমহান আদর্শের উপকারিতা সম্পর্কে অবহিত করা। 

৩. তাদেরকে তাদের কর্মকান্ডের জন্য বর্তমান ও পরকালীন জীবনের অশুভ পরিণতি সম্পর্কে সাবধান করা। 

৪. তাদেরকে সংশোধনের জন্য এলাকার যুবকদের নিয়ে একটি সমাজসেবামূলক বা শান্তিসংঘ গড়ে তোলা। 

৫. সমাজের বরেণ্য ব্যক্তিবর্গ তথা শিক্ষক, রাজনীতিবিদ, মসজিদের ইমামগণ, আলিম, চাকরিজীবী, ব্যবসায়ী প্রমুখ ব্যক্তিদের সহায়তায় বখাটেদের সংশোধনের প্রচেষ্টা করা। 

৬. বখাটেরা যে সমাজের চোখে ঘৃণিত এবং অগ্রহণযোগ্য সে বিষয়টি তাদেরকে বিশেষভাবে জানানো। 

৭. বখাটেরদের ভালো কাজে উৎসাহ দেওয়া এবং মন্দকাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া। 

৮. উপরিউক্ত প্রচেষ্টা কাজে না আসলে তাদেরকে সামাজিকভাবে বর্জন করা।

আশা করা যায়, উপরিউক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা হলে বখাটেরা আদর্শবান হয়ে উঠবে।

5 views

Related Questions