1 Answers
'আমাদের স্কুল-কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো।'- এর মানে হচ্ছে স্কুল-কলেজের প্রচলিত মুখস্থবিদ্যা মনুষ্যত্ব অর্জনের ক্ষেত্রে প্রকৃত শিক্ষার বিপরীত।
'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব তুলে ধরেছেন। মনের প্রসারতার জন্য, জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য, প্রকৃত শিক্ষা লাভ করে মনুষ্যত্ব অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের স্কুলে-কলেজের শিক্ষার পদ্ধতিতে সেই সুযোগ নেই। এখানে শিক্ষার সঙ্গে আনন্দের যোগ নেই, শিক্ষার্থীকে বই পড়ার জন্য লাইব্রেরিমুখী করার প্রবণতা নেই। এখানে কেবল পরীক্ষায় পাসের জন্য নোট মুখস্থ করানো হয়। ব্যাপারটা যেন অনেকটা শিশুকে জোর করে খাদ্য গেলানোর মতো অবস্থা। কেননা শিক্ষার্থীরা এক্ষেত্রে পাঠটি পুরোপুরি না বুঝে কেবল পাঠ মুখস্থ করে। ফলে তাদের মানসিক বিকাশ এবং চিন্তাশক্তির পূর্ণ প্রকাশ লক্ষ করা যায় না। তাই এই শিক্ষা বই পড়ে প্রকৃত শিক্ষিত হওয়ার বিপরীত বা উলটো।