1 Answers

লাইব্রেরিতে মানুষ স্বেচ্ছায় ও স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায় বলে প্রমথ চৌধুরী লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিয়েছেন।

'বই পড়া' প্রবন্ধে লেখক জ্ঞান-বিজ্ঞান চর্চায় এবং প্রকৃত শিক্ষা অর্জনের ক্ষেত্রে লাইব্রেরির অবদানের কথা বলেছেন। তিনি লাইব্রেরিকে মনের হাসপাতাল হিসেবে অভিহিত করেছেন। কারণ মানুষ লাইব্রেরিতে গিয়ে বই পড়ে মনের অসুস্থতা দূর করতে পারে। প্রচলিত শিক্ষাব্যবস্থায় মানুষ প্রকৃত শিক্ষা অর্জনে ব্যর্থ হয়। অথচ লাইব্রেরিতে বই পড়ার মাধ্যমে সেই শিক্ষা অর্জন করা যায়। প্রকৃত শিক্ষা হচ্ছে মনুষ্যত্ববোধসম্পন্ন মানুষ হওয়ার শিক্ষা। আর এই শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্যচর্চা। এর জন্য লাইব্রেরির বিকল্প আর কিছুই নেই। মানুষ লাইব্রেরিতে গিয়ে খুব সহজেই নিজের পছন্দ অনুযায়ী বই নির্বাচন করে পড়তে পারে। তাতে তার মনের বিকাশ সাধিত হয়। সেই সঙ্গে আনন্দ লাভের মাধ্যমে প্রকৃত শিক্ষা অর্জিত হয়। এসব কারণে প্রমথ চৌধুরী লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপরে স্থান দিয়েছেন।

11 views

Related Questions