1 Answers

লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন। কারণ মানুষের মানসিক সুস্থতার জন্য যে জ্ঞান ও আনন্দের প্রয়োজন হয় তা লাইব্রেরিতে গিয়ে বই পড়ে অর্জন করা যায়। 

মানুষের শরীরের মতো মনও অসুস্থ হয়। তখন সেই অসুস্থতা দূর করার জন্য চিকিৎসার প্রয়োজন হয়। বই পড়ার মাধ্যমে মনের অসুস্থতা দূর করা সম্ভব। বই মনের সব ক্ষুদ্রতা, জড়তা, নীচতা, হীনতা দূর করে মনকে সজীব ও প্রাণময় করে তোলে। মানুষ লাইব্রেরিতে গিয়ে খুব সহজেই নিজের পছন্দ অনুসারে বই নির্বাচন করে পড়তে পারে। এতে তার মনে যে আনন্দ ও পরিতৃপ্তি আসে তাতে তার মন সুস্থ হয়ে ওঠে। এসব দিক বিবেচনা করে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন।

234 views Answered

Related Questions

Next steps