1 Answers
'খ' চিহ্নিত বক্সের বিষয়টি সন্ত্রাসবাদকে নির্দেশ করে। সন্ত্রাসবাদ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
সন্ত্রাসবাদ হলো অন্যায়ভাবে রক্তপাত করে রাজ্য জয়, ক্ষমতা দখল, সম্পদ অর্জন করা এবং লুটতরাজ ও খুন-খারাবির মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। বর্তমান যুগে জিহাদের নামে যেভাবে বোমাবাজি, জঙ্গি তৎপরতা, খুন-খারাবি ও নিরীহ লোকজনকে হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং এটা সন্ত্রাসেরই নামান্তর।
বর্তমান যুগে জিহাদের নামে যেভাবে বোমাবাজি, জঙ্গিবাদ, খুন- খারাবি ও নিরীহ লোকজনকে হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং এটা সন্ত্রাসের নামান্তর। বস্তুত জিহাদ ও সন্ত্রাসবাদ একে অন্যের বিপরীত। তাই সন্ত্রাসবাদ প্রতিরোধ করা খুবই জরুরী।