1 Answers

জনাব 'ক'-এর ধারণাটি কুফরির শামিল।

কুফর (الف )শব্দের আভিধানিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস বা অস্বীকার করাকে কুফর বলে।

উদ্দীপকে জনাব 'ক'-এর কর্মকান্ড দ্বারা বোঝা যায়, সে কুফরিতে লিপ্ত। কারণ মানুষ যতভাবে কুফরি করে তার মধ্যে অন্যতম হলো হারামকে হালাল মনে করা। যেমন- মদ, জুয়া, সুদ, ঘুষ ইতাদি ইসলামে হারাম করা হয়েছে। কিন্তু উদ্দীপকে জনাব 'ক' এসবকে হালাল বা বৈধ মনে করে ঘুষ গ্রহণ করছে। তাই বলা যায়, জনাব 'ক' এর ঘুষের টাকা বৈধ মনে করা স্পষ্টই কুফরি।

 

7 views

Related Questions