1 Answers

উদ্দীপকে শম্পার বক্তব্যকে আমরা এভাবে পেতে পারি, আজ বৃষ্টি হতে পারে। এই দৃষ্টান্তটি একটি অনুমান প্রক্রিয়া। কোনো জ্ঞাত বিষয় বা তথ্যের ভিত্তিতে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার মানসিক প্রক্রিয়া হলো অনুমান। শম্পার বক্তব্য হচ্ছে যে আজ বৃষ্টি হতে পারে। এটা সে অনুমান করে বলছে কারণ আকাশে মেঘ দেখা দিয়েছে। এটা পূর্ব থেকেই জ্ঞাত যে আকাশে মেঘ দেখা দিলে বৃষ্টি হয়। অনুমানের সংজ্ঞায় দুটি বিষয় থাকে, জানা বিষয় এবং নতুন বিষয়। জানা বিষয়টি হলো আকাশে মেঘ করেছে, আর এটাও জানা বিষয় যে মেঘ করলে বৃষ্টি হয়, যা পূর্বে দেখা গেছে। এখানে শম্পার বক্তব্য হলো বৃষ্টি হতে পারে। সে আকাশে মেঘ দেখেছে, যার ফলে সে অনুমান করছে যে বৃষ্টি হতে পারে। সুতরাং, উদ্দীপকে শম্পার বৃষ্টির ধারণাটি হলো অনুমান।

4 views

Related Questions