1 Answers
পিতামাতার পরই শিক্ষকের স্থান। শিক্ষক পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি আমাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন। পিতামাতা সন্তানের লালন-পালন করে থাকেন; কিন্তু শিক্ষক তাকে সত্যিকারের মানবিক গুণাবলি দান করেন। শিক্ষকগণ শিক্ষার্থীদের ধর্মীয় আইনকানুন, আদবকায়দা, শিষ্টাচার, বিনম্র, নিয়মানুবর্তিতা ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন, যা শিক্ষার্থী তার পরিণত বয়সে কাজে লাগিয়ে সার্বিক সফলতা লাভ করে থাকে। আমাদের প্রকৃত কল্যাণ কামনায় শিক্ষকগণ যে আত্মত্যাগের পরিচয় দেন, তার বিনিময়ে যথাযথ শ্রদ্ধা করা ইবাদতের শামিল।
9 views
Answered