1 Answers

উদ্দীপকে সুমনের প্রতিষ্ঠানের মূল সমস্যা হলো- ব্যবস্থাপনাগত সমস্যা। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস ও প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে।

উদ্দীপকে সুমনের প্রতিষ্ঠানে কার্যত কোনো পরিকল্পনা নেওয়া হয় নি। সবার দায়-দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ও কাজ বুঝে নেওয়ার কারও কোনো আগ্রহ নেই। নির্দিষ্ট সময় শেষে কাজ কী হলো, কেন হয়নি, এগুলো নিয়ে তেমন কেউ ভাবে না। তাই প্রতিষ্ঠানটি দিন দিন পিছিয়ে পড়ছে। অর্থাৎ ব্যবস্থাপনাগত সমস্যার কারণেই তাদের প্রতিষ্ঠান দিন দিন পিছিয়ে পড়ছে। এক্ষেত্রে ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা হয়। ব্যবস্থাপনা কার্য দক্ষতা ও যোগ্যতার সাথে পরিচালিত হলে তা যেমনি প্রতিষ্ঠানকে সফলতা-দান করে তেমনি ব্যবস্থাপনা কার্যে অদক্ষতা প্রদর্শিত হলে উপায়-উপকরণ যত উন্নতই হোক না কেন তা কোনো কার্যকর ফল দিতে পারে না। এক্ষেত্রে সুমনের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা জনশক্তির নিকট থেকে কাজ আদায় করতে তৎপর থাকে না। এক্ষেত্রে তার প্রতিষ্ঠানে প্রয়োজনীয় উপকরণাদি ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন থাকার পরও দক্ষ ব্যবস্থাপনা না থাকায় এগুলো সমন্বয়হীন ও অকার্যকর হয়ে পড়ে। তাই বলা যায়, সুমনদের প্রতিষ্ঠানের মূল সমস্যা হলো ব্যবস্থাপনাগত সমস্যা।

4 views

Related Questions