1 Answers

উদ্দীপকে দ্বিতীয় খাবার বলতে কমলা ও গাজরের মার্মালেডকে বোঝানো হয়েছে।

নিম্নে এর উপকরণসহ প্রস্তুত প্রণালি আলোচনা করা হলো- 

উপকরণ- কমলা ২টি গাজর ১/২ কেজি চিনি ৩ কাপ লেবুর রস ২-৩ টেবিল চামচ মোম, মুখ বন্ধ করার জন্য

প্রস্তুত প্রণালি-

  • কমলা ধুয়ে আড়াআড়িভাবে দু'টুকরা করতে হবে। বিচি ফেলে চিপে রস নিতে হবে। খোসার ভেতরের কোষ তুলে রসের সঙ্গে রাখতে হবে। চুলের মতো আঁশ ফেলে দিতে হবে।
  • একটি কমলার খোসা কুচি করে কেটে নিতে হবে। খোসা ধুয়ে ডুবানো পানিতে ঢাকনা দিয়ে মৃদু আঁচে ২০ মিনিট জ্বাল দিতে হবে।
  • গাজর খোসা ছড়িয়ে সবজি কুড়ানিতে ঝুরি করে কাটতে হবে।
  • কমলার খোসা সিদ্ধ হলে গাজর দিতে হবে এবং গাজর ডুবে যায় সেই পরিমাণ পানি দিয়ে ২০-২৫ মিনিট ঢেকে সিদ্ধ করতে হবে।
  • গাজর সিদ্ধ হলে কমলার কোষ ও রস এবং লেবুর রস দিতে হবে। পানি শুকিয়ে গেলে আধা কাপ পানি ও চিনি দিয়ে জ্বাল দিতে হবে।
  • চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে জীবাণুমুক্ত শুকনা বোতলে মার্মালেড ভরতে হবে। বোতলের মুখে সিরাপ দিয়ে মার্মালেড ঢেকে দিতে হবে।

উল্লিখিত উপায়ে প্রস্তুতকৃত মার্মালেড ঠান্ডা হলে বোতলের মুখে অল্প ফোটানো মোম ঢেলে বোতল ঘুরিয়ে ঘুরিয়ে মোম দিয়ে মার্মালেড ঢেকে দিয়ে বোতলের মুখ বন্ধ করতে হবে।

5 views

Related Questions