1 Answers
শ্রাবণের জন্যে প্রয়োজনীয় উপাদানটি হলো জিংক।
জিংক কোষের ভিতরে অবস্থান করে। এটি আমাদের দেহে নানাবিধ কাজ করে থাকে। আমাদের দেহে জিংকের কাজগুলো হলো-
i. এনজাইমের সক্রিয়তার জন্যে অত্যাবশ্যকীয় উপাদান।
ii. রক্তে ভিটামিন এ এর মাত্রা স্বাভাবিক রাখার জন্যে জিংক অত্যাবশ্যকীয়।
iii. ঘা বা কাটা জায়গা শুকাতে জিংক দরকার হয়।
iv. স্বাদ গ্রহণের ক্ষমতা বজায় রাখার জন্যে জিংক এর ভূমিকা রয়েছে।
v. প্রজনন ক্ষমতা রক্ষণাবেক্ষণের জন্যে জিংক অত্যাবশ্যকীয়।
vi. দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্যে প্রয়োজন।
জিংক আমাদের দেহকে সুস্থ ও সবল রাখার জন্যে উপরোক্ত কাজগুলো করে থাকে। তাই দেহের চাহিদা অনুযায়ী জিংক গ্রহণ করা অবশ্যই দরকার।
4 views
Answered