1 Answers
উদ্দীপকের আলোকে সম্ভাবনার গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো-
আরোহ অনুমানে সম্ভাবনার গুরুত্ব মূল্যায়ন করতে গিয়ে কয়েকজন যুক্তিবিদ তাদের মতামত তুলে ধরেন।
১. সম্ভাবনার উপর আরোহ নির্ভর: Jevons-এর মতে, সব আরোহ অনুমানই সম্ভাব্য (Probable) মাত্র। তাঁর যুক্তি হচ্ছে যে, যেহেতু প্রকৃতি এত বিশাল এবং প্রাকৃতিক ঘটনাবলি এত জটিল তাই আমরা কখনোই দাবি করতে পারি না যে, আমাদের প্রমাণিত কার্যকারণ সম্বন্ধটা চূড়ান্তভাবে নিশ্চিত। তাছাড়া আরোহ অনুমান প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির (Law or Principle of Uniformity of Nature) উপর প্রতিষ্ঠিত বলে প্রকৃতি চিরদিন নিয়মানুবর্তী থাকলেই শুধু আমাদের আরোহ অনুমানের সিদ্ধান্ত সত্য হবে।
২. সম্ভাবনা আরোহের উপর প্রতিষ্ঠিত: মিল, কার্ভেথ রিড ও অন্যান্য যুক্তিবিদদের মতে সম্ভাবনা আরোহের উপর প্রতিষ্ঠিত। জেভন্স-এর মতটা 'নিশ্চয়তা' (Certainty) কথাটার অনেকার্থক প্রয়োগ থেকে উৎসারিত। 'নিশ্চয়তা' কথাটা দ্বারা জেভন্স পূর্ণ ও চূড়ান্ত নিশ্চয়তা (Absolute Certainty) বোঝাতে চেয়েছেন। একথা সত্যি যে, আরোহ অনুমান চূড়ান্ত নিশ্চয়তা দানে অক্ষম। কিন্তু আরোহ অনুমানে আমরা আমাদের ব্যবহারিক উদ্দেশ্যের দিক থেকে প্রয়োজনীয় পর্যাপ্ত নিশ্চয়তা লাভ করি। সুতরাং আরোহ অনুমান সম্ভাবনা মাত্র নয়। তাই ফাউলার বলেন, আমাদের আরোহ অনুমানগুলোর অধিকাংশতেই মানুষের জ্ঞান যতটুকু নিশ্চয়তা লাভে সক্ষম ততটুকু নিশ্চয়তা আছে। আরোহ দ্বারা লব্ধ সত্যগুলোর ক্ষেত্রে কোনো বিশেষ অনিশ্চয়তা (Special Uncertainty) নেই। অন্য সব সত্যের মতো এ সত্যগুলোই প্রকৃতির বর্তমান সংগঠন ও মানুষের মনে বর্তমান সংগঠনের সাথে আপেক্ষিক সম্বন্ধযুক্ত। কিন্তু আমাদের সব জ্ঞানই এ সীমায় সীমিত, আর এ সীমাকে অতিক্রম করার চেষ্টাও বাতুলতা মাত্র।
কাজেই মনে হয় Jevons-এর মত কিছুটা অতিরঞ্জিত। নির্ভুল মতটা হচ্ছে, সম্ভাবনা আরোহের উপর প্রতিষ্ঠিত এবং সম্ভাব্য সিদ্ধান্তসমূহ নিরীক্ষণভিত্তিক।