1 Answers

মিলনের প্রতিবেশির মেয়েটির বাল্যবিবাহ হয়েছে। অপরিণত বয়সে গর্ভধারণ করে সে বিভিন্ন জটিল সমস্যায় আক্রান্ত হয়েছে।

অপরিণত বয়সে গর্ভবতী হওয়ায় গর্ভস্থ সন্তানের জন্য নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। এতে পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অন্যান্য সমস্যাগুলো হলো-

স্বাস্থ্যগত সমস্যা: কম বয়সী মা শারীরিকভাবে দুর্বল ও ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়। ফলে রক্তক্ষরণ, শরীরে পানি আসা, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, গর্ভপাত ইত্যাদি ঘটে থাকে।

শিক্ষাগত সমস্যা: যেসব মেয়েরা অপরিণত বয়সে গর্ভধারণ করে নানা রকম শারীরিক সমস্যার কারণে তাদের স্কুলে যেতে সমস্যা হয়। এমনকি শ্বশুরবাড়ির লোকদের অসহযোগিতার কারণে লেখাপড়া চালিয়ে যেতে পারে না।

পারিবারিক সমস্যা: মেয়েরা অপরিণত বয়সে গর্ভধারণের ফলে শরীরের কর্মশক্তি হ্রাস পায়, ক্লান্তিবোধ হয়। ফলে সংসারের কাজ ঠিকমতো করতে পারে না। এতে বিশৃঙ্খলা এবং পরিবারে অশান্তি দেখা দেয়। 

আর্থিক সমস্যা: অপরিণত বয়সে গর্ভধারণের ফলে অনেক শারীরিক সমস্যা দেখা দেয়। তাতে গর্ভধারিণীকে নিয়মিত ডাক্তারের পরামর্শ ও ঔষধপত্রের ব্যবস্থা করতে হয়। এতে প্রচুর অর্থ ব্যয় হয়।

সুতরাং, মেয়েটির উচিত নিজেকে ঝুঁকিমুক্ত রাখতে সচেতন হওয়া। তাহলে গর্ভধারণের জটিলতা থেকে সৃষ্ট সমস্যা অনেকাংশেই কমে যাবে।

4 views

Related Questions