1 Answers
উদ্দীপকে বর্ণিত বিষয়টি পাঠ্যসূচির অবৈজ্ঞানিক আরোহের সাথে সম্বন্ধ রয়েছে। নিচে তা বর্ণনা করা হলো- সংজ্ঞা কার্যকারণ সম্বন্ধ ছাড়াই শুধু নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠার পদ্ধতিকে অবৈজ্ঞানিক বা অপূর্ণ গণনামূলক আরোহ বলে। অর্থাৎ প্রকৃতি থেকে পাওয়া অসংখ্য অভিজ্ঞতাই এ শ্রেণির আরোহের মূল ভিত্তি। উদাহরণস্বরূপ- প্রকৃতির রাজ্যে ব্যতিক্রমহীনভাবে কতগুলো কালো কাক' দেখে এবং অন্য কোনো বর্ণের কাক না দেখে যদি অনুমান করা হয় যে, 'সব কাক হয় কালো', তবে এটি অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। কেননা এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় ছাড়াই শুধু বাস্তব অভিজ্ঞতার সাহায্যে সার্বিক বাক্যটি গঠন করা হয়েছে।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয়টি পাঠ্যসূচির অবৈজ্ঞানিক আরোহের সাথে সম্বন্ধযুক্ত।