1 Answers

যেকোনো প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয় কতকগুলো পূর্বশর্তের ওপর নির্ভর করে। সমন্বয় একটি অবিরাম প্রক্রিয়া। এর ব্যাপ্তি প্রতিষ্ঠানের সকল স্তর ও কর্মকান্ড পর্যন্ত ব্যাপৃত। সমন্বয়ের বিভিন্ন পদ্ধতি সুবিধা অনুযায়ী প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হয়।

উদ্দীপকে মিসেস সানিয়া সুলতানা সোনারগাঁয়ে দরিদ্র নারীদের সংগঠিত করে 'আলপনা' নামে একটি ব্যবসায় শুরু করেন। কুটিরশিল্প পণ্য প্রস্তুত করে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। পূর্ব অভিজ্ঞতা না। 

থাকায় তিনি প্রথমে লোকসানের সম্মুখীন হন। আর কার্যকরী সমন্বয়ের পূর্বশর্ত না মানার কারণে মিসেস সানিয়া ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হন। সাধারণত প্রতিষ্ঠানসমূহের মধ্যে পরিকল্পনা, নেতৃত্ব, প্রেষণা, নিয়ন্ত্রণ, নির্দেশনা ইত্যাদির সাথে সমন্বয়ও অন্তর্ভুক্ত। কিন্তু একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগের সাথে যোগাযোগ রক্ষা ও তাদের তদারকির জন্য কিছু পূর্বশর্ত আছে। সহজ সংগঠন কাঠামো, সঠিক পরিকল্পনা, কার্যকর ও উন্নত যোগাযোগ ব্যবস্থা, কাম্য তত্ত্বাবধান পরিসর, যথার্থ সময় নির্ধারণ, কমিটির ব্যবহার, উত্তম শিল্প সম্পর্ক, দলীয় চেতনার উন্মেষ ইত্যাদি হলো কার্যকর সমন্বয়ের পূর্বশর্ত বা উপায়। প্রতিষ্ঠানে কার্যকর সমন্বয়সাধন করতে হলে এ সকল পূর্বশর্ত বা উপায়সমূহ মানতে হয়।

যেমন একটি প্রতিষ্ঠানে সংগঠন কাঠামো যত সহজ হয় কর্মীদের সমন্বয় তত উন্নত হয়। আবার পরিকল্পনার ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়। তাই সঠিক পরিকল্পনার ওপর কার্যকর সমন্বয় নির্ভর করে। এছাড়া, প্রতিষ্ঠানের সকল সমন্বয়ের পূর্বশর্ত হলো কার্যকর ও উন্নত যোগাযোগ ব্যবস্থা। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও কর্মীরা দ্রুত ও সহজ উপায়ে তথ্য বিনিময় করতে পারে। এর ফলে কর্মীরা কী পরিমাণ কাজ করছে তা সহজে জানা যায় এবং সমস্যা হলে দ্রুত সমাধান করা যায়। এছাড়াও, কার্যকর সমন্বয়ে কাম্য তত্ত্বাবধান, যথার্থ সময় নির্ধারণ, দলীয় চেতনার উন্মেষও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের সানিয়া সুলতানা তার 'আলপনা' নামক প্রতিষ্ঠানের জন্য এসব শর্ত পালন করলে সফলতা অর্জন করতে পারবে।

সুতরাং কোনো প্রতিষ্ঠানের সফলতার জন্য শুধু সমন্বয়ের নীতি ব্যবহার করলে হবে না, এর জন্য প্রয়োজন কার্যকর সমন্বয়সাধনের পূর্বশর্ত।

5 views

Related Questions