1 Answers

সমন্বয় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। সুষ্ঠু সমন্বয়ের অভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন ব্যাহত হয় ও কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। সমন্বয় কাজকে ফলপ্রদ করতে কতিপয় নীতি অনুসরণ করতে হয়। সমন্বয়ের দুটি মৌলিক নীতি হলো উদ্দেশ্যের ঐক্যের নীতি ও শুরুতেই আরম্ভের নীতি।

কার্যকর সমন্বয়ের জন্য উদ্দেশ্যের ঐক্যের নীতি বিদ্যমান থাকা আবশ্যক। প্রতিষ্ঠানের সকল বিভাগ, সকল স্তরের কর্মী এবং কাজের উদ্দেশ্য এক ও অভিন্ন হতে হবে। ব্যক্তিগত উদ্দেশ্যের সাথে প্রতিষ্ঠানের উদ্দেশ্যের মিল এবং ঐক্য, সমন্বয়সাধনকে বাস্তবমুখী এবং ফলপ্রসূ করে তোলে। সমন্বয়কে সার্থক করতে হলে ব্যবস্থাপনার শুরুতেই অর্থাৎ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রাথমিক স্তরেই সমন্বয়ের কাজ আরম্ভ করতে হয়। এর ফলে বিভিন্ন বিভাগের মধ্যে সমতা বিধান অপেক্ষাকৃত সহজ হয়।

4 views

Related Questions