1 Answers

প্রাকল্পিক-নিরপেক্ষ সহানুমানের নিয়ম দুটি হলো-

 ১. অপ্রধান আশ্রয়বাক্যে প্রাকল্পিক প্রধান আশ্রয়বাক্যের পূর্বগকে স্বীকার করলে সিদ্ধান্তে ঐ প্রধান আশ্রয়বাক্যের অনুগকে স্বীকার করা যায়। কিন্তু বিপরীতক্রমে নয়, অর্থাৎ অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের অনুগকে স্বীকার করলে সিদ্ধান্তে পূর্বগকে অনিবার্যরূপে স্বীকার করা যায় না।

২. অপ্রধান আশ্রয়বাক্যে প্রাকল্পিক প্রধান আশ্রয়বাক্যের অনুগকে অস্বীকার করলে সিদ্ধান্তে ঐ প্রধান আশ্রয়বাক্যের পূর্বগকে অস্বীকার করা যায়। কিন্তু বিপরীতক্রমে নয়, অর্থাৎ অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের পূর্বগকে অস্বীকার করলে সিদ্ধান্তে অনিবার্যভাবে অনুগকে অস্বীকার করা যায় না।

8 views

Related Questions