1 Answers

সহানুমানের বৈশিষ্ট্য নিম্নরূপ- 

i. সহানুমানের সিদ্ধান্তটি সর্বদা দুটি আশ্রয়বাক্য থেকে অনুমিত হয়। কোন ক্ষেত্রেই সিদ্ধান্তটি পৃথকভাবে যে কোনো একটি আশ্রয়বাক্য থেকে অনুমিত হয় না।

ii. সহানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কোনো ক্ষেত্রে ব্যাপক হতে পারে না। 

iii. সহানুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। 

iv. সহানুমানের আশ্রয়বাক্য বাস্তবে সত্য হলে, সিদ্ধান্তও বাস্তবে সত্য হবে। 

v. সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে একটি সাধারণ পদ থাকে, যা আশ্রয়বাক্য দুটির মধ্যে যোগসূত্র স্থাপন করে।

7 views

Related Questions