1 Answers

যে অবরোহ মাধ্যম অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটো আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তটি অনুমিত হয় তাকে 'সহানুমান' বলে। যেমন-

 সব বৈজ্ঞানিক হয় মানুষ।
 কোনো মানুষ নয় অমর।
কোনো অমর সত্তা নয় বৈজ্ঞানিক।

সহানুমানের মধ্যপদটির কাজ হচ্ছে সিদ্ধান্তে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে একটি সম্বন্ধ (স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক) স্থাপন করা। একই মধ্যপদের সাথে প্রধান ও অপ্রধান পদের সম্পর্ক দেখিয়ে এ কাজ সম্পন্ন করা হয়। কিন্তু যদি মধ্যপদটি অন্তত একটি আশ্রয়বাক্যেও ব্যাপ্য না হয় তাহলে প্রধান পদটি মধ্যপদের ব্যক্ত্যর্থের একটি অংশের সাথে সম্পর্কিত হতে পারে এবং অপ্রধান পদটি মধ্যপদের ব্যক্ত্যর্থের অন্য অংশের সাথে সম্পর্কিত হতে পারে। সেক্ষেত্রে মধ্যপদটি প্রধান পদ ও অপ্রধান পদের সাধারণ বন্ধন হিসেবে কাজ করতে পারে না। ফলে সিদ্ধান্তে প্রধান পদ ও অপ্রধান পদের সম্বন্ধ হবে না। সুতরাং মধ্যপদটি অন্তত একবার ব্যাপ্য না হলে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্বন্ধ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।

4 views

Related Questions