1 Answers

যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয়বাক্য একটি প্রাকল্পিক বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বাক্য তাকে 'প্রাকল্পিক সহানুমান' বলে। প্রাকল্পিক সহানুমানের দুটি নিয়ম রয়েছে-(i) স্বীকৃতিসূচক (ii) অস্বীকৃতিসূচক (ⅰ) প্রাকল্পিক সহানুমানে প্রধান আশ্রয়বাক্য হিসেবে যে প্রাকল্পিক বাক্যটি থাকে, তার পূর্বগকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করলে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা যায়। কিন্তু অনুগকে স্বীকার পূর্বগকে অস্বকিার করা যায় না।

9 views

Related Questions