1 Answers

উদ্দীপকে প্রান্তের বক্তব্য প্রাকল্পিক-নিরপেক্ষ সহানুমানের নিয়ম লঙ্ঘন করেছে। 'প্রাকল্পিক ন্যায়' বা 'প্রাকল্পিক-নিরপক্ষ সহানুমান' সম্পর্কে যুক্তিবিদ লাট্টা ও ম্যাকবেথ বলেন, "প্রাকল্লিক' সহানুমান হচ্ছে এমন এক ধরনের যুক্তিপদ্ধতি যাতে থাকে একটি প্রাকল্পিক' প্রধান আশ্রয়বাক্য একটি নিরপেক্ষ অপ্রধান আশ্রয়বাক্য এক-একটি নিরপেক্ষ সিদ্ধান্ত। অন্যভাবে বলা যায় যে, মিশ্র সহানুমানের প্রধান আশ্রয়বাক্যটি প্রাকল্পিত এবং অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্তটি নিরপেক্ষ বাক্য হয়, তাকে 'প্রাকল্লিক-নিরপেক্ষ সহানুমান' বলে। এর নিয়ম দুটো হলো অপ্রধান আশ্রয়বাক্যে প্রাকল্পিক প্রধান আশ্রয়বাক্যের অনুগকে স্বীকার করা যায়। কিন্তু বিপরীতক্রমে নয়, অর্থাৎ অপ্রধান আশ্রয়বাক্যে অনিবার্যরূপে স্বীকার করা যায় না। আবার, অপ্রধান আশ্রয়বাক্যে প্রাকল্পিক প্রধান আশ্রয়বাক্যের অনুগকে অস্বীকার করলে সিদ্ধান্তে ঐ প্রধান আশ্রয়বাক্যের পূর্বগকে অস্বীকার করা যায়। কিন্তু বিপরীতক্রমে নয়, অর্থাৎ অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের পূর্বগকে অস্বীকার করলে সিদ্ধান্তে অনিবার্যভাবে অনুগকে অস্বীকার করা যায় না। কিন্তু উদ্দীপকের প্রান্ত প্রথম নিয়মটি লঙ্ঘন করে প্রথমে অর্থাৎ আশ্রয়বাক্যে অনুগকে স্বীকার করেছে এবং পরে সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করেছে। কিন্তু নিয়ম অনুযায়ী প্রথমে অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের পূর্বগকে স্বীকার করতে হবে এবং পরবর্তীতে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হবে। ফলে উদ্দীপকের প্রান্তের বক্তব্যটির প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের আকারে সঠিকভাবে প্রকাশ করা হলে দাঁড়াবে:

বৃষ্টি হলে মাটি ভিজে যায় প্রাকল্পিক প্রধান আশ্রয়বাক্য
 বৃষ্টি হয়েছে - নিরপেক্ষ অপ্রধান আশ্রয়বাক্য
মাটি ভেজা নিরপেক্ষ সিদ্ধান্ত

4 views

Related Questions