1 Answers

যৌক্তিক সংজ্ঞায় মৌলিক গুণের পূর্ণ উল্লেখ করা হয়। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম হচ্ছে, যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদের জাত্যর্থের পূর্ণ উল্লেখ করতে হবে। এর বেশি জাত্যর্থ উল্লেখ করা যাবে না, আবার কম জাত্যর্থও উল্লেখ করা যাবে না। যেমন : মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে বলতে হবে, 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' এখানে 'মানুষ' পদের জাত্যর্থ বা মৌলিক গুণ দুটি- 'বুদ্ধিবৃত্তি' ও 'জীববৃত্তি'কে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখানে আবশ্যক দুটি গুণকে উল্লেখ করা হয়েছে এবং অনাবশ্যক গুণকে বর্জন করা হয়েছে।

5 views

Related Questions