1 Answers

প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে কর্মীদের উৎসাহিত ও স্বেচ্ছা-প্রণোদিত করার কাজকেই প্রেষণা বলে।

প্রেষণা কর্মের মূল কেন্দ্রবিন্দু হলো প্রতিষ্ঠানে নিয়োজিত সকল পর্যায়ের মানবশক্তি। প্রতিষ্ঠানে প্রেষণার মাধ্যমে ব্যক্তির শক্তি ও সামর্থ্যের পূর্ণ ব্যবহার করা সম্ভব হয়। কারণ প্রতিষ্ঠানে নিয়োজিত জনশক্তি যত দক্ষ ও যোগ্যই হোক না কেন কর্মক্ষেত্রে যদি স্বেচ্ছাপ্রণোদিত না হয় তবে তাদের নিকট থেকে কাঙ্ক্ষিত কার্যফল প্রত্যাশা করা যায় না। অর্থাৎ কর্মীর সামর্থ্য ও জ্ঞানের যথার্থ ব্যবহার প্রেষণার ওপর নির্ভরশীল।

4 views

Related Questions