1 Answers

উদ্দীপকে মি. তানজীমের ব্যক্তিগত যোগসূত্র স্থাপনের কাজটি ব্যবস্থাপকীয় অন্যান্য কাজেও গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে।

সমন্বয় হলো প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ড একযোগে লক্ষ্যপানে পরিচালিত করার একটি কৌশলবিশেষ। প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে কার্যকর সমন্বয় একান্ত অপরিহার্য।

উদ্দীপকে মি. তানজীমের যোগসূত্র স্থাপনের কাজটি ব্যবস্থাপকীয় অন্যান্য কাজে কার্যকরী প্রভাব রাখে। মি. তানজীম দেশের নানান স্থানে ভ্রমণ করে শাখার সার্বিক অবস্থা জানতে চান। তিনি স্থানীয় শাখাগুলোর বিক্রয়কর্মীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে তাদের মতামত শোনেন এবং যোগসূত্র স্থাপন করেন। এতে বিক্রয় বৃদ্ধি পায়। তাই তিনি নতুন শাখা খোলার চিন্তা করেন। এক্ষেত্রে মি. তানজীম ব্যক্তিগতভাবে কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ করে নির্ভুল তথ্য সরবরাহ করে। ফলে সমন্বিত কর্মপ্রচেষ্টা স্থাপন এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায় যা কার্যকর সমন্বয়ে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।

পরিশেষে বলা যায়, সমন্বয় একটি নিরবচ্ছিন্ন ব্যবস্থাপকীয় কার্য, যা সমগ্র কার্যপ্রণালিকে সুসংহত করে ব্যক্তিক, দলীয় ও প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনকে ত্বরান্বিত করে। এক্ষেত্রে মি. তানজীমের ব্যক্তিগত যোগসূত্র স্থাপন ব্যবস্থাপনার অন্যান্য কাজে যথেষ্ট প্রভাব রাখে।

4 views

Related Questions