1 Answers

উদ্দীপকে উল্লিখিত জনাব সহিদুল ইসলামের বাগানের শ্রেণি বিন্যাসের সংকর বিভাগ অনুপপত্তি দেখা দেয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

যৌক্তিক বিভাগের একটি অন্যতম ভ্রান্তরূপ হচ্ছে 'সংকর বিভাগ', যার উদ্ভদ্ধ ঘটে বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য একটি গুরুত্বপূর্ণ নিয়মের লঙ্ঘন থেকে। এই নিয়ম অনুযায়ী, কোনো পদকে বিভক্ত করার ক্ষেত্রে একই সময়ে একটি মাত্র মূলসূত্র গ্রহণ করতে হবে। কিন্তু যদি বিভাজন প্রক্রিয়ায় একই সময় একাধিক মূলসূত্র ব্যবহার করা হয়, তাহলে এ ক্ষেত্রে আলোচ্য ত্রুটিপূর্ণ বিভাগের উদ্ভব ঘটে। কারণ একাধিক মূলসূত্রের ভিত্তিতে কোনো শ্রেণিকে বিভক্ত করলে এ থেকে বিভিন্ন উপশ্রেণির উদ্ভব ঘটে। এরূপ ক্ষেত্রে বিভক্ত উপশ্রেণিগুলো একই শ্রেণি থেকে অনুসৃত হয় বলে এগুলো তাদের প্রকৃতি অনুসারে ভিন্ন না হয়ে বরং পরস্পরের সাথে মিশ্রিত হয়ে পড়ে। আর তখনই বিভাজন প্রক্রিয়াটি ভ্রান্ত হয়। যেমন : 'মানুষ' শ্রেণিকে একই সময়ে 'বল' ও 'উচ্চতা' এ দুটি মূলসূত্রের ভিত্তিতে বিভক্ত করলে এ থেকে উদ্ভব ঘটে দুটি উপশ্রেণির, যার এক শ্রেণিতে 'লম্বা ও ফর্সা মানুষ' এবং অন্য শ্রেণিতে থাকে 'বেঁটে ও কালো মানুষ'। কিন্তু মানুষ শ্রেণি এরূপ বিভাজন যথার্থ নয়। কারণ এমন অনেক মানুষ আছে, যারা লম্বা কিন্তু ফর্সা নয় বা ফর্সা কিন্তু লম্বা নয়, অথবা বেঁটে কিন্তু কালো নয় বা কালো কিন্তু বেঁটে নয়। কাজেই এ ক্ষেত্রে এই চার শ্রেণির মানুষের মধ্যে মিশ্রণ ঘটায় আলোচ্য বিভাজন প্রক্রিয়াটি পরিণত হয়েছে 'সংকর বিভাগ' নামক ভ্রান্ত বিভাগে। সুতরাং বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে ভ্রান্তি এড়ানোর জন্য একই সময় একাধিক মূলসূত্র গ্রহণ করা যথোচিত নয়।

5 views

Related Questions