1 Answers

উদ্দীপকে গৌরী ফুডসের কাজে ভারসাম্য নীতির ব্যত্যয়ের কারণে বিক্রয় বিভাগ সমস্যায় পড়েছে।

বিভিন্ন বিভাগ ও ব্যক্তির কাজে সমতা বিধানের নীতিকে ভারসাম্যের নীতি বলে।

উদ্দীপকে গৌরী ফুডসের উৎপাদন, ক্রয়, বিক্রয় ও হিসাব বিভাগে যথাক্রমে ৫০, ১০, ২০ ও ৫ জন কর্মী কর্মরত। মালিক মি. রায় একদিন কারখানায় যেয়ে দেখলেন ক্রয় বিভাগের কর্মীরা গল্প-গুজবে মত্ত। কিন্তু বিক্রয় বিভাগের কর্মীরা রাত-দিন খেটেও সঠিকভাবে পণ্য সরবরাহ করতে পারছে না। অর্থাৎ বিক্রয় বিভাগে ভারসাম্য নীতি বিঘ্নিত হওয়ায় সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সকল বিভাগ, উপ-বিভাগ, ইউনিট ও প্রকল্প থাকে এবং প্রত্যেক বিভাগ ও উপবিভাগ এবং প্রকল্পে বিভিন্ন কর্মী ও অন্যান্য উপকরণ নিয়োজিত করা হয়। এসব মানবীয় ও অমানবীয় উপাদানের মধ্যে ভারসাম্য রক্ষা করতে না পারলে সমন্বয় অর্জন সম্ভব নয়। তাই বলা যায়, গৌরী ফুডসের কাজে ভারসাম্য নীতির ব্যত্যয়ের কারণে বিক্রয় বিভাগ সমস্যায় পড়েছে।

5 views

Related Questions