1 Answers

ই-মেইল এক্ষেত্রে যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যম বলে বিবেচিত হবে। 

যেভাবে বা যে উপায়ে সংবাদ প্রাপকের নিকট পৌঁছানো হয় তাকে সংবাদের মাধ্যম বলে। যোগাযোগকারী সংবাদ প্রেরণযোগ্য করে তৈরি করার পর পরই গ্রাহকের নিকট পৌঁছানোর জন্য মাধ্যম নির্ধারণের প্রয়োজন পড়ে। যোগাযোগকারী তার সুবিধা, সংবাদের গুরুত্ব, যোগাযোগগ্রহীতার অবস্থা ইত্যাদি বিবেচনা করে কথোপকথন, লিখন, সংকেত, অঙ্গভঙ্গি, ই-মেইল ইত্যাদি যেকোনো মাধ্যম ব্যবহার করতে পারে।

উদ্দীপকে দেখা যায়, মি. শফিক রপ্তানিকারক প্রতিষ্ঠানকে মাল পাঠানোর জন্য ই-মেইল যোগে খবর দেন। এল.সি এর কপিও স্ক্যান করে সাথে পাঠানো হয়। মি. শফিক বরাবর আবার পণ্য জাহাজে শিপমেন্টের খবর ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়। অর্থাৎ মি. শফিক এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান উভয়ই ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করেছেন। ই-মেইলে যেহেতু সংবাদ বা তথ্য লিখে ইন্টারনেটের মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে পাঠানো হয় তাই ই- মেইলকে লিখিত যোগাযোগ প্রক্রিয়া বলা যায়।

মি. শফিক এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান যেহেতু প্রয়োজনীয় কাগজপত্র লিখে স্ক্যান করে ই-মেইলে একে অপরের কাছে প্রেরণ করেছেন তাই ই-মেইল এক্ষেত্রে যোগাযোগ মাধ্যম বলেই বিবেচিত হবে।

4 views

Related Questions