1 Answers

উদ্দীপকে আবিদের কাছে মোবাইলে বিজ্ঞাপনের ধরনটি অত্যন্ত যুক্তিযুক্ত, কারণ এটি একটি আধুনিক যোগাযোগ প্রযুক্তি।

আধুনিক প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইসিটির অন্যতম মাধ্যম মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন মাধ্যম। এতে খুব সহজেই তথ্য ও বার্তা আদান-প্রদান করা যায়।

উদ্দীপকে বাংলাটক টেলিকম লিমিটেড থেকে আবিদের মোবাইলে একটি ক্ষুদে বার্তা আসে। এতে স্বাদ ফুড লিমিটেড তাদের নতুন পণ্যের বিজ্ঞাপন দেয়। যাতে পণ্যের দামও উল্লেখ রয়েছে। অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানটি তাদের নতুন পণ্য প্রচারের ক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে। কারণ মোবাইল ফোন একটি জনপ্রিয় মাধ্যম। এতে বার্তা প্রদানের মাধ্যমে যোগাযোগ স্থাপন তথা খবর আদান-প্রদানের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ রয়েছে। ফলে মোবাইল ব্যবহারকারী যেকোনো পণ্যের বিজ্ঞাপন সম্পর্কিত তথ্য ক্ষুদে বার্তার মাধ্যমে পেয়ে থাকে যা পণ্যের বিক্রয় বৃদ্ধির সহায়ক হয়। এক্ষেত্রে মোবাইল ফোন কোম্পানিগুলো এস.এম.এস-এর মাধ্যমে নতুন নতুন সেবা বা পণ্যের তথ্য গ্রাহককে জানিয়ে দেয়।

পরিশেষে বলা যায়, আইসিটির উন্নয়ন ও বিকাশের সাথে সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোনে বিজ্ঞাপনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এটি একটি জনপ্রিয় বিজ্ঞাপন পদ্ধতি বিধায় আবিদের কাছে বিজ্ঞাপনের ধরনটি অধিক যুক্তিযুক্ত মনে হয়েছে।

4 views

Related Questions